রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- মনিরুল ইসলাম (৩৬), সোনা মিয়া (৩৮), ইব্রাহিম (২৫), কাউসার আলী (৩৫), ইসমাইল হোসেন (৩৫), জুয়েল (২৯), ফাহিম (১৭), সুমন (২৫), ইকবাল (২৭), বাবু (৩০), রাসেল (২৫) ও ইকবাল হোসেন (৪৫)।
একই দিনে মুগদা থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন-সুমন (২৫), বশির খান (৩৮), মিরাজ (৩৬), রিয়াজ শেখ (২২), রশিদ আহম্মেদ ফেরদৌস (৫০), শাকিল আহমদ চৌধুরী (৪২), জিহাদ (২৩), রাকিবুল (২৪) ও হাছিবুল (২৫)।
এছাড়া তুরাগ থানা পুলিশ পৃথক অভিযানে আরো ৯ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- ওয়াশিম (২০), নিরঞ্জন কুমার (৩০), আসাদুল (২২), জুয়েল রানা (২০), রাজীব (১৯), ওয়াসিম (২০), মিজানুর রহমান (২৪), উজ্জ্বল মিয়া (২৩) ও স্বপন (২৭)।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।







