রাজধানীর যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (২৪ জুলাই) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- আরমান সরকার রনি (২৯), জাবেদ হোসেন ওরফে জাবেদ হোসেন মোল্লা (২৬), মো. স্বপন (৩৫), মো. আবু তাহের (৫০), মো. মিন্টু (২৩), মো. আরিফ (২৮), মো. রিপন (২৬), মো. সোহেল শেখ (৩০), মো. নয়ন (২০), হেলাল ওরফে শহার, মো. মিজান (২৬), মো. বিজয় (২১), মো. রাসেল ইসলাম (৩০), মো. ইসমান গনি (৩৫), মো. ইমন ও মো. সোহেল মিয়া।

তুরাগ থানার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার (২৪ জুলাই) তুরাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- মো. তুহিন (২৮), জিহাদ হোসেন (২১), মো. হৃদয় হোসেন (২৬), সোহান আহমেদ রোহান (২৩), মহিম ইসলাম (২১) ও মনিরুল ইসলাম (২০)।

বংশাল থানার বরাত দিয়ে তিনি বলেন, একইদিন শুক্রবার (২৪ জুলাই) বংশাল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- মো. গিয়াস উদ্দিন (৫৭), উম্মে সালমা, মোস্তাকিম মাহমুদ, মো. বাবু (২৪), মো. ইমামুল হোসেন (২১), মো. রাকিব (২২) ও মো. ইব্রাহিম (২৩)।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেআর/এমএএইচ/