নওগাঁর রাণীনগরে অনুদানের চেক বিতরণ, চিকিৎসা ও ক্রীড়াসামগ্রী হস্তান্তরসহ একই মঞ্চে সাতটি ভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। কর্মসূচির শুরুতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জনকে অনুদান এবং ২২ জনের মাঝে জিআর নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস সরবরাহ এবং উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন এতিমখানা ও শিশু সদনে চেক হস্তান্তরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। একই সঙ্গে দুই দিনব্যাপী ব্লক-বাটিক প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করা হয়।রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনীতি
রাণীনগরে একই মঞ্চে সাত কর্মসূচি

শেয়ার করুন







