‘বিগ বস কন্নড়’-খ্যাত তারকা ও অভিনেত্রী দিব্যা সুরেশ মধ্যরাতে বেঙ্গালুরুর একটি রাস্তায় হয়রানির শিকার হয়েছেন বলে চাঞ্চল্যকর ঘটনা জানিয়েছেন। গত ২৮ জুন রাতে তার সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্টে সেই তিক্ত অভিজ্ঞতা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে শহরে চলাচলকারী নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও জানিয়েছেন এ অভিনেত্রী।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী দিব্যা সুরেশ দাবি করেছেন, তার কাজিনের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের অনুসরণ করতে থাকেন। এ সময় তাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন ওই অজ্ঞাত ব্যক্তি।

এ অভিনেত্রী লিখেছেন, ‘রাত প্রায় সাড়ে ১১টার দিকে আমি আর আমার কাজিন আমাদের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম, তখন এক লোক আমাদের পিছু নেয়া শুরু করে। পিছু নেয়ার সময় সে প্রকাশ্যে শরীর স্পর্শ করছিল। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি খেয়াল করি এবং তাকে ডাকি, কিন্তু সে থামেনি। আমরা গাড়িতে না ওঠা পর্যন্ত সে তার মতো চলতে থাকল।’

এছাড়াও তিনি বলেছেন, শুধু রাতে হাঁটার কারণে কেন কোনো নারীকে হয়রানির শিকার হতে হবে। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য বেঙ্গালুরু পুলিশকে প্রশ্ন করে পোস্টে তাদের মেনশনও করেছেন দিব্যা সুরেশ। লিখেছেন, ‘বারবার যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, তা কোথায়?

এ কন্নড় তারকা তাদের সঙ্গে হওয়া ঘটনাটি ক্যামেরায় ধারণও করেছিলেন। যা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছিলেন। কিন্তু সেটি এখন আর দেখা যাচ্ছে না।

প্রসঙ্গত, দিব্যা সুরেশ ২০২১ সালে হওয়া ‘বিগ বস কন্নড়’র সিজন-৮-এর একজন প্রতিযোগী। কন্নড় তারকা কিচ্চা সুদীপার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে পরিচিত লাভ করেন দিব্যা সুরেশ।

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

এছাড়াও তিনি কন্নড় সিরিয়াল ‘নানা হেন্দথি এমবিবিএস’ ও ‘জোড়ি হাক্কি’তে অভিনয়ের জন্য পরিচিত। এর আগে ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া সাউথ’ খেতাব অর্জন করেছিলেন। একই বছর কন্নড় সিনেমা ‘#৯, হিলটন ক্রস’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রাউডি বেবি’, ‘কেম্পু হালাদি হাসিরু’ ও ‘হিরণ্য’।

The post রাতে সড়কে হেনস্তার শিকার অভিনেত্রী দিব্যা appeared first on ZoomBangla.