রৌমারীতে বিদ্যুতের লো-ভোল্টেজ, ঘনঘন লোডশেডিং, ভূতুড়ে বিল, নতুন সংযোগে ঘুস গ্রহণ, গ্রাহক হয়রানিসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এসবের প্রতিবাদে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে মিলিত হয়। এ সময় মানববন্ধন ও পথসভায় বিদ্যুতের দাম কমানোরও দাবি তোলা হয়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন, কমরেড মহিউদ্দিন মহির, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, রাজু আহমেদ, প্রভাষক আক্তারুজ্জামান, খায়রুন্নেছা সরকার, ফিরোজ আহমেদ প্রমুখ।