সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল ২০২৬-২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে। নতুন পর্ষদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের বিশিষ্ট সাংবাদিক মো. আমিনুল ইসলাম।