রাশিয়ার সেনাদের একটি ফোনালাপ আড়ি পেতে শোনার কথা জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। সেখানে একজন রূশ সেনাকে বলতে শোনা যায়, তিনি বাংলাদেশ থেকে আসা দুজন ‘বিদেশি ভাড়াটে সেনাকে’ খুঁজে পেয়েছেন। ওই দুজন খারকিভের যুদ্ধক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছিলেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আড়ি পেতে শোনা সেই কথোপকথন অনুযায়ী, ওই রুশ সেনা বাংলাদেশি ভাড়াটে সেনাদের কল সাইন (যোগাযোগের বিশেষ কোড) কিংবা অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না।

বলা হয়েছে, ফোনের একপ্রান্তে থাকা রুশ সেনাটি ওই দুজন বাংলাদেশি ভাড়াটে সেনার নাম জানতে পেরেছিলেন। তিনি ওই দুজনের নাম ‘রুবি’ ও ‘মইসেল’ বলে উল্লেখ করেন।

ওই রুশ সেনা ফোনালাপে আরও বলেন, ওই দুজন ভাড়াটে সেনা তাঁকে একটি প্রতীকের ছবি দেখিয়েছিলেন। তাতে বাঘের মুখায়বব আঁকা ছিল। আর লেখা ছিল, ‘ষষ্ঠ অ্যাসল্ট’ (ব্রিগেড)।

রুশ যুদ্ধশিবির থেকে বাংলাদেশি যুবকের আকুতি, ‘এই জীবন তো চাই নাই’

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ‘রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাঁদের নিজস্ব সেনাদের মতো করেই অত্যন্ত নিষ্ঠুরভাবে বিদেশি ভাড়াটে সেনাদেরও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন।’

খারকিভ অঞ্চলের দায়িত্বে থাকা ইউক্রেনের সামরিক দলের মুখপাত্র ভিক্টর ট্রেহুবভ গত মার্চে বলেছিলেন, খারকিভ অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর মধ্যে বিদেশি ভাড়াটে সেনার সংখ্যা অন্য এলাকার তুলনায় অনেক বেশি।

বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া