পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী হাওলাদার রোববার সন্ধ্যায় রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সোমবার দুপুরে মঠবাড়িয়া মডেল মসজিদে প্রথম জানাজা ও বাদ জোহর গ্রামের জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতারা শোক প্রকাশ করেছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।








