হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের চলাচল নিরাপদ ও সহজ করতে বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবন্দরের সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বেবিচকের অর্থায়নে পরিচালিত শাটল সার্ভিসটি তিনটি রুটে চলাচল করবে। রুটগুলো হলো-বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।