সুপারহিট সিনেমা ‘সাইয়ারা’-র শিরোনাম গান নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জনপ্রিয় সংগীত পরিচালক তানিষ্ক বাগচী। তার দাবি, কোটি কোটি ভিউ ও স্ট্রিম অর্জন করা এই গানের জন্য এখনও প্রাপ্য রয়্যালটির পুরো অর্থ পাননি তিনি।
আরও পড়ুন
জন্মদিনে নতুন লুকে হাজির প্রিয়াঙ্কা
এমনকি যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) সঙ্গে প্রথম কাজ করেও আর্থিকভাবে লাভবান হননি বলে অভিযোগ করেছেন এই সংগীত পরিচালক।
শনিবার (১৮ জুলাই) নিজের ইনস্টাগ্রামে ‘সাইয়ারা’ গানের পোস্টার শেয়ার করে দীর্ঘ এক পোস্টে তানিষ্ক জানান, যশরাজ ফিল্মসের সঙ্গে এটিই ছিল তার প্রথম কাজ। ভালো সংগীত তৈরির বিশ্বাস থেকেই তিনি সব শর্ত মেনে নিয়েছিলেন।
তিনি লেখেন, ‘এই গানটিতে আমি আমার সর্বস্ব দিয়েছি। এটিকে নিজের গান ভেবেই কাজ করেছি। কিন্তু যে পারিশ্রমিক পেয়েছিলাম, তার প্রায় পুরোটাই লাইভ রেকর্ডিং ও মিক্সিংয়ের পেছনে খরচ হয়ে যায়। শেষ পর্যন্ত আমার হাতে ছিল শূন্য।’
তানিষ্কের অভিযোগ, রয়্যালটির হিসাব অনুযায়ী এখনও ৮ লাখ রুপি পাওনা রয়েছে তার। অথচ গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কোটি কোটি ভিউ ও স্ট্রিম অর্জন করেছে।
তার ভাষায়, ‘এত সময়, পরিশ্রম ও আবেগ দিয়ে কাজ করার পর মাত্র ৮ লাখ রুপি পাওনা থাকা সত্যিই হতাশাজনক। আমি ভেবেছিলাম, এত বড় সফল একটি গান থেকে এর চেয়ে অনেক বেশি আয় হবে।’
আরও পড়ুন
৭৫ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, কে এই সুন্দরী আনিকা
তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত যশরাজ ফিল্মস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন আহান পান্ডে ও অনীত পাড্ডা। ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। একই সঙ্গে এর শিরোনাম গানও বছরের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গানে পরিণত হয়।
এলআইএ








