শুভ সকাল। আজ ১২ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রতি ১০ জন মা ২৪ সন্তানের জন্ম দিচ্ছেন, প্রজনন হার বাড়ছে কেন
প্রতি ১০ জন মা মোট ২৩ জন সন্তানের জন্ম দিতেন। আর এখন সেই সংখ্যাটা হয়েছে ২৪। বাড়ল মাত্র একজন, কিন্তু সেটাই বড় এক চাপ এবং ঝুঁকির আলামত হয়ে এসেছে। জনসংখ্যাবিশেষজ্ঞরা এমন পরিস্থিতির মধ্যে বিপদ দেখছেন। বিস্তারিত পড়ুন...
জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিক্যালে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যখন জুবাইদা রহমানকে মেডিক্যালে নিয়ে আসতাম, তখন তাকে সামনের সিটে আমার পাশে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।’ বিস্তারিত পড়ুন...
আর্জেন্টিনা-মিসর ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুতে পরিণত হলো

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত এবারের ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল মিসর ও আর্জেন্টিনা। আসরের সবচেয়ে বিতর্কিত ম্যাচ হওয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও এটি সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন...
মেট্রোরেলে কমলাপুর, দূর নয় আর বেশি দিন

ঢাকার মিরপুরের কাজীপাড়ায় থাকেন মো. মহসিন হোসেন। প্রতি সপ্তাহে একবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যান তিনি। কাজীপাড়া স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল নামেন। সেখান থেকে ৫০ টাকা রিকশা ভাড়া দিয়ে কমলাপুর গিয়ে বাস বা ট্রেনে ওঠেন। একইভাবে বাড়ি থেকে কমলাপুর নেমে একইভাবে বাসায় ফেরেন।
বিস্তারিত পড়ুন...
‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে পরীমনি

পরীমনি লিখেছেন, ‘আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন—সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ বিস্তারিত পড়ুন...







