বিশ্বকাপ ম্যাচে ব্রাজিলের বিজয়ে সালোয়ার-কামিজ পরে নেচে গেয়ে ব্যতিক্রমী আনন্দ করা মির্জাপুরের সেই বিএনপি নেতা বহিষ্কার হয়েছেন। রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়। চলমান বিশ্বকাপে প্রিয় দলের বিজয়ে বিএনপি নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নেচে গেয়ে ব্যতিক্রমী আনন্দ করেন। তার এই নাচানাচির ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় দলীয় শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ তুলে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তিনি মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এ ব্যাপারে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।