ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন ধারাবাহিকভাবে বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশী মনোভাবের বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে আসছে। চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে গেছে। চীন বাংলাদেশকে উন্নয়ন অর্জনে সহায়তা করার জন্য সামরিক বাহিনীসহ বাংলাদেশের সব খাতের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
বুধবার বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের আমন্ত্রণে দেওয়া এক বক্তৃতায় এ কথা বলেন রাষ্ট্রদূত। এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১০০ জনেরও বেশি কর্মকর্তা এবং বিদেশি সামরিক বাহিনীর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।








