সময়টা খুব দুর্বিষহ, না?
লোভের আগুন জ্বলছে চতুর্দিকে
সেই আগুনে পুড়ছে যারা, সেই
মাংস রেঁধে খাচ্ছে কিছু লোকে।
কিছু লোকই বেশি লোকের প্রভু
আইন লেখে গণরক্ত দিয়ে
বিদ্যালয়ে শেখায় সমাজপাঠ
হাঁটতে হবে তাদের পথে গিয়ে।
জীবন চলে অনিচ্ছাতে খুব
বয়েস বাড়ে বয়েস বাড়ার আগে
দিন গড়িয়ে ওঠে রাতের পিঠে
রাতের নিচে ঘুম যে কেন জাগে!
বোধের ভাষা বর্ণমালাহীন
বর্ণ পেলেই হবে অপহৃত
সময়টা কী দুর্বিষহ, আহ্!
তিন বছরের শিশুও ধর্ষিত।
বেঁচে থাকার আতঙ্কে দিন কাটে
বেঁচেই কেন থাকতে হবে ভাই?
সমাজ এবং রাষ্ট্র ছেড়ে আমি
আমার শিশুর সঙ্গে বাঁচতে চাই।
বিনোদন
সময়ের এপিটাফ

শেয়ার করুন






