তোমার ঘ্রাণে একটা শহর ব্যস্ত হয়ে উঠতে পারে
যেমন ছিল একেকটা দিন হয়তো হবে বছর চারেক
কেমন ছিল? ভোরের বকুল শিউলি কিংবা কাঠগোলাপে
তোমার ঘ্রাণে বায়না ছিল যেমন থাকে সব আলাপে।
ছাতার শহর, রাতের প্রহর, তোমার কেনা মিথ্যে শোকে
ঘ্রাণ মিশে যায় গায়ে গায়ে যেমন চেনা অন্য লোকের
মিলিয়ে গেছে, যায়নি পাওয়া তোমার গায়ের সমস্ত ঘ্রাণ
একটা শহর ব্যস্ত তখন হারিয়ে যাওয়ার খুব অভিমান।
বিনোদন
তোমার ঘ্রাণে

শেয়ার করুন






