সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কর্মরত সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করতে দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
সভায় উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বরা ডিআরইউর কার্যক্রম নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন। তারা সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ না দেওয়া এবং প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। সভায় স্বাগত বক্তৃতা করেন, ডিআরইউ’র সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক এমএম জসিম।
আরও বক্তৃতা করেন এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ও ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, চ্যানেল আই’র হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল, মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম, একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল, বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন, সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার, দীপ্ত টিভির হেড অব নিউজ এসএম আকাশ, মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক, বাংলা টিভির হেড অব নিউজ এমএম বাদশাহ প্রমুখ। এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।








