শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
ডিসেম্বর–জানুয়ারি নয়, আপনাকে তো আমরা কালকেই চাই
গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন—এটা আপনার ব্যাপার; কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্টান্টবাজি করবেন না। এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।’ বিস্তারিত পড়ুন...
মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরে নামতে চায় চীন, কেন এত আলোচনায় এই করিডর

একবিংশ শতাব্দীর বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতিতে একক আধিপত্য বজায় রাখার লড়াইয়ে ‘কানেক্টিভিটি’ বা যোগাযোগ অবকাঠামো এখন সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার। এ দৌড়ে চীনের সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী উদ্যোগ হলো ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)। আর এ প্রকল্পের অন্যতম প্রধান ও ভৌগোলিক দিক থেকে সবচেয়ে সংবেদনশীল স্তম্ভ হলো চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর (সিএমইসি)। বিস্তারিত পড়ুন...
ফিফা ও রেফারিরা কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেয়, কী বললেন স্কালোনি
মিসরের বিপক্ষে টান টান উত্তেজনার একটা ম্যাচই খেলেছে আর্জেন্টিনা। ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১৩ মিনিটে ৩ গোল দিয়েছে জিতেছে তারা। আলবিসেলেস্তেদের ইতিহাসের অন্যতম সেরা ‘কামব্যাকের’ গল্প লেখার পরও তাদের আলোচনা করতে হচ্ছে ভিন্ন এক ঘটনা নিয়ে। বিস্তারিত পড়ুন...
৭ উইকেটে জিতে ধবলধোলাই থেকে বাঁচল বাংলাদেশ

২০০১ সালে জিম্বাবুয়ের কাছে শেষবার ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার প্রথম দুই ম্যাচ হারের পর সেই শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতে ধবলধোলাইয়ের হাত থেকে বেঁচেছে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...
‘আমি একা নই, অনেক নারী ভুক্তভোগী’, মুরাদ হাসান প্রসঙ্গে মুখ খুললেন মাহি

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও সন্তানকে নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করলেও নতুন সিনেমা বা অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে দেওয়া এক ভিডিও বার্তার কারণে আবার আলোচনায় এই ঢালিউড তারকা। বিস্তারিত পড়ুন...








