১
আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম হেডে গোল করলেন ভিনিসিয়ুস
৩
প্রথম আফ্রিকান ফুটবলার হিসাবে গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করলেন মরক্কোর ইসমায়েল সাইবারি
১৬
কার্লো আনচেলত্তির সৌজন্যে ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে দেখা যাবে কোনো ইতালিয়ান কোচকে
৭/১৩
কার্লো আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিলের হয়ে ১৩ ম্যাচে সাত গোল করেছেন ভিনিসিয়ুস। এর বাইরে জাতীয় দলের জার্সিতে ৩৯ ম্যাচে তার গোল মাত্র ছয়টি
৭
এবারের বিশ্বকাপে সপ্তম ৪০ পেরোনো ফুটবলার হিসাবে মাঠে নামলেন মেক্সিকোর গোলকিপার গুইলেরমো ওচোয়া। আগের সব আসর মিলিয়ে এমন বুড়ো খেলোয়াড়ের সংখ্যা ছিল সাত
৫
ব্রাজিলের পঞ্চম ফুটবলার হিসাবে বিশ্বকাপের গ্রুপপর্বের সব ম্যাচে গোল করার কীর্তি গড়লেন ভিনিসিয়ুস জুনিয়র। তার আগে এই কীর্তি ছিল জার্জিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪) এবং রোনালদো ও রিভালদোর (২০০২)
১৫
টানা ১৫টি বিশ্বকাপে নকআউট পর্বে উঠল ব্রাজিল। সবশেষ তারা গ্রুপপর্ব থেকে বাদ পড়েছিল ১৯৬৬ আসরে
১
কনকাকাফ অঞ্চলের প্রথম দল হিসাবে বিশ্বকাপের গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটি জিতল মেক্সিকো
১
মরক্কোর জার্সিতে ৯৯ ম্যাচে ১২ গোল করলেও বিশ্বকাপে ১৩ ম্যাচে এই প্রথম গোল পেলেন আশরাফ হাকিমি
৪
পেলে, দালমা সান্তোস ও কাফুর পর ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসাবে চারটি ভিন্ন বিশ্বকাপে খেললেন নেইমার








