২
নরওয়ের বিপক্ষে ৩২ মিনিটের মধ্যে তিন গোল করেন ফ্রান্সের উসমান দেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। ১৯৫৪ বিশ্বকাপে ম্যাচ শুরুর ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রিয়ার এরিখ প্রোবস্ট
৩
জাঁ ফঁতে ও কিলিয়ান এমবাপ্পের পর তৃতীয় ফরাসি হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলেং
৪
ইউসেবিও (১৯৬৬), কার্ল-হেইজ রুমেনিগে (১৯৮২) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (২০১৮) পর চতুর্থ বর্তমান ব্যালন ডি’অরজয়ী হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলে
২০
বিশ্বকাপে অন্তত ২০ গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার এমবাপ্পে (১৬ গোল ও চার অ্যাসিস্ট)। বিশ্বকাপে তার চেয়ে বেশি গোলে অবদান
আছে শুধু লিওনেল মেসির (২৬)
১
এই প্রথম কোনো গোল হজম না করে বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল স্পেন
১০
বিশ্বকাপে লাল কার্ড দেখা উরুগুয়ের দশম ফুটবলার অগাস্তিন কানোবিও। বিশ্বকাপে উরুগুয়ের চেয়ে বেশি লাল কার্ড দেখেছেন শুধু ব্রাজিলের (১১) খেলোয়াড়রা
৭
গ্রুপপর্বে কোনো ম্যাচ না জিতে বিশ্বকাপের নকআউটে ওঠা সপ্তম দেশ কেপ ভার্দে
৩
তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করা বেলজিয়ামের প্রথম ফুটবলার কেভিন ডি ব্রুইনা (২০১৪, ২০১৮, ২০২৬)
৬
বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় গোলের রেকর্ড এখন রোমেলু লুকাকুর








