১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই প্রথম বিশ্বকাপ ফাইনালে দেখা হচ্ছে দুই মহাদেশের বর্তমান চ্যাম্পিয়নদের

বিশ্বকাপের এক আসরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে একাধিক ম্যাচ জেতা একমাত্র দল আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা এক নম্বরে ও স্পেন ছিল দুই নম্বরে। ১৯৯২ সালে ফিফা র‌্যাংকিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে মুখোমুখি হবে শীর্ষ দুই দল

ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর তৃতীয় দেশ হিসাবে টানা দুবার বিশ্বকাপ জেতার হাতছানি আর্জেন্টিনার সামনে

দ্বিতীয় সর্বোচ্চ সপ্তমবার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ব্রাজিলও সাতবার ফাইনালে খেলেছে। সবচেয়ে বেশি আটবার ফাইনালে খেলেছে জার্মানি