২
স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতল এবার। একাধিক বিশ্বকাপ জেতা সপ্তম দল তারা
৩
ইউরো শিরোপাধারী তৃতীয় দল হিসাবে বিশ্বকাপ জিতল স্পেন
৭
চ্যাম্পিয়ন হওয়ার পথে আট ম্যাচের সাতটিতে কোনো গোল হজম করেনি স্পেন, বিশ্বকাপের এক আসরে যা সর্বোচ্চ
১
পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে স্পেন, যা বিশ্বকাপজয়ী কোনো দলের জন্য সর্বনিু
২
জার্মানির মারিও গোৎসের পর দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপ ফাইনালে বদলি হিসাবে নেমে জয়সূচক গোল করলেন স্পেনের ফেরান তোরেস
৩৮
ইতালিকে (৩৭) পেছনে ফেলে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এখন স্পেনের
৬৫
কোচ হিসাবে সবচেয়ে বেশি ৬৫ বছর ২৯ দিন বয়সে বিশ্বকাপ জিতলেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে
১৯
১৯ বছর ছয়দিন বয়সে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে লামিনে ইয়ামাল এবং ১৯ বছর ১৭৮ দিন বয়সে সপ্তম সর্বকানিষ্ঠ ফুটবলার হিসাবে পাউ কুবারসে বিশ্বকাপ জিতলেন
১
২০ বছরের কম বয়সি প্রথম ফুটবলার হিসাবে ইউরো ও বিশ্বকাপ ট্রফির দুটিই জিতলেন ইয়ামাল
১০
দশম ফুটবলার হিসাবে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন স্পেনের ফাবিয়ান রুইজ
১
প্রথম স্প্যানিশ হিসাবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি
৪
ফাইনালে ওঠা সবশেষ চার ডিফেন্ডিং চ্যাম্পিয়নই বিশ্বকাপ শেষ করেছে রানার্সআপ হয়ে। ১৯৯০ সালে আর্জেন্টিনা ১৯৯৮ সালে ব্রাজিল, ২০২২ সালে ফ্রান্স ও ২০২৬ সালে আর্জেন্টিনা
০
গত ৬০ বছরে একমাত্র দল হিসাবে বিশ্বকাপ ফাইনালে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি আর্জেন্টিনা। এর আগে ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপ ফাইানালেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা
১
তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া ও শুরু থেকে খেলা একমাত্র ফুটবলার লিওনেল মেসি
১১
স্পেনের বিপক্ষে ১১টি সেভ করেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। গত ৬০ বছরে বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি সেভের রেকর্ড এটি
৬
ষষ্ঠ ফুটবলার হিসাবে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখলেন এনজো ফার্নান্দেজ
১
প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের দুই আসরে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে







