২০
পুরুষ ও নারী মিলিয়ে প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি
৮
বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে টানা আট ম্যাচে গোল করলেন মেসি
৭
বিশ্বকাপের দুটি ভিন্ন আসরে অন্তত সাত গোল করা প্রথম ফুটবলার মেসি
৩০
ছেলেদের বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেলা প্রথম ফুটবলার মেসি
৩
বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার মেসি। তার আগে এই কীর্তি ছিল হাঙ্গেরির গিওর্গি সারোসি ও ব্রাজিলের ভাভার
১৪
বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৪টি দলের বিপক্ষে গোল করেছেন মেসি। তিনি মুখোমুখি হয়েছেন ২২টি ভিন্ন দলের
৩৫
বয়স ৩৫ বছর পার হওয়ার পর বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪টি গোল করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে এই বয়সি বাকি সব ফুটবলার মিলে করেছেন ২৫ গোল
১
বিশ্বকাপের এক আসরে কোনো আর্জেন্টাইনের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে আর একটি গোল দরকার মেসির। ১৯৩০ বিশ্বকাপে গুইলারমো স্তাবিল করেছিলেন আট গোল
১০০
আর্জেন্টিনার দ্বিতীয় কোচ হিসাবে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল স্কালোনি
১৮
আর্জেন্টিনার বিপক্ষে আটটিসহ বিশ্বকাপে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া
২
বিশ্বকাপে নকআউটে ওঠা আফ্রিকার নয়টি দেশের মধ্যে শেষ ষোলোর টিকিট কাটতে পেরেছে শুধু দুটি (মিসর ও মরক্কো)
০
নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে লক্ষ্যে শট নিতে ব্যর্থ ঘানা
১
বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচই এক গোলের ব্যবধানে জিতেছে কলম্বিয়া
১৪
বিশ্বকাপের এক আসরে এবারই সবচেয়ে বেশি ১৪টি আত্মঘাতী গোল হয়েছে








