মিয়ানমারে পাচারকালে ট্রলারসহ আটক ১

মনপুরা থেকে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ শুক্রবার রাতে উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট থেকে একজনকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এসময় ট্রলারের মালিকসহ অন্যান্য পাচরকারীরা পালিয়ে যায়। আটক জুয়েলের বাড়ি উত্তর সাকুচিয়া ইউনিয়নে। অপর পাচারকারীরা হলো- ইদ্রিস মাঝি ও রিয়াজ। মনপুরা (ভোলা) প্রতিনিধি

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে শনিবার বিকালে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ রাকিব শেখ নামে এক ভুয়া পুলিশকে

আটক করেছে স্থানীয়রা। আটক রাকিবের বাড়ি উপজেলার ননীক্ষীর

ইউনিয়নের বড় ভাটড়া গ্রামে। উপজেলার বনগ্রামে গগন বালা নামের

একজনের বাড়িতে পুলিশের ইউনিফর্ম পরে রাকিব ঘরে ঢুকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে ২ যুবদল নেতাকে শোকজ

আগৈলঝাড়ায় চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার দুই যুবদল নেতাকে শোকজ করা হয়েছে। উপজেলা যুবদল নেতা জসিম শাহ ও রিয়াজ পাইকের রত্নপুর ইউনিয়নের বাহেরঘাট বাজারের চাঁদাবাজির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্তরা বলেন, এ ধরনের ঘটনা আমরা ঘটাইনি। আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের ইঞ্জিনে আগুন

জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের ইঞ্জিনে রোববার সকালে আগুন লাগায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী-কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

তালতলীতে বনবিভাগের মামলায় ৫ জন কারাগারে

তালতলীতে সংরক্ষিত বনের ভেতর অনাধিকার পরিবেশ করে বিভিন্ন

ক্ষতির অভিযোগে বন বিভাগের মামলায় রোববার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উপজেলার ছকিনা বিট অফিসের আওতায় নিদ্রারচর

ডিসি পয়েন্ট এলাকায় সংরক্ষিত বনের ভেতর ইউপি সদস্য শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও নেকিয়ার হোসেন অনাধিকার প্রবেশ করে। তালতলী (বরগুনা) প্রতিনিধি

নান্দাইলে বিআরটিসি বাসে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের

নান্দাইলে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া অর্ধেক করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রোববার উপজেলা পরিষদের সামনে ‘নান্দাইল ছাত্র সংঘের’ আয়োজনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সরকারি অন্যান্য বাসে হাফ ভাড়ার নিয়ম থাকলেও নান্দাইল রুটে তা কার্যকর হচ্ছে না। তারা দ্রুত হাফ ভাড়া নিশ্চিতের দাবি জানান। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি