চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তিনি।
তার এমন মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জানিয়েছেন, এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যাবাসন ইস্যু আইনগত ব্যাপার। এটা সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন>
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দীলিপ ঘোষ
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে।
শেখ হাসিনা ভারতে অবস্থানের প্রায় দুই বছর পার হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের আদালতে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেত্রীর।
ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার একটি টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই প্রথম তার দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন।
এমএসএম








