৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে সেনেগাল। এরপর ঘটলো একের পর এক নাটকীয়তা। তিন মিনিটের ব্যবধানে বেলজিয়াম শোধ করে দিলো গোল দুটি। ২-২ গোলে সমতা, এরপর খেলা গড়ালো অতিরিক্ত ৩০ মিনিটে। এখানেও সমতাতেই শেষ হতে যাচ্ছিল।
কিন্তু আচমকা বেলজিয়ামের পক্ষে পেনাল্টি দিয়ে দিলেন রেফারি। যদিও বিতর্কিত ভিএআরের সাহায্য নিয়েছেন তিনি। অন্তিম মুহূর্তে পেনাল্টিটা দিয়েই সেনেগালের বিদায় ঘণ্টা নিশ্চিত করে দেওয়া হয়। এরপর স্পট কিক নিয়ে আনুষ্ঠানিকতা সারেন শুধু তিয়েলম্যান।
শ্বাসরূদ্ধকর এবং নাটকীয় ম্যাচে আফ্রিকান সিংহ সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেলো বেলজিয়াম। বিদায় হয়ে গেলো সেনেগালের।
বিস্তারিত আসছে
আইএইচএস/








