মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে সিদ্দিক বেপারী (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক সিদ্দিক বেপারী ওই এলাকার কাদির বেপারীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা-পুলিশ পৌরসভার স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালান। অভিযানে সিদ্দিক বেপারীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী বাড়ির উঠানে পুতে রাখা এক হাজার ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার কর।

স্থানীয়রা জানান, প্রায় ১০-১৫ বছর ধরে সিদ্দিক বেপারী মাদক ব্যবসা করছে। একাধিক বার সতর্ক করা হয়েছে কিন্তু কাজে আসেনি। আজ মঙ্গলবার বাড়িতে ইয়াবা রাখার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে। গর্ত করে লুকিয়ে রাখা ইয়াবাও উদ্ধার করা পুলিশ।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ‘ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অনেক দিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’