চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

আরও পড়ুন

চবিতে ৫৪৭ দিনে ৪২৫ নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ

স্টল পরিদর্শন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্কিং গড়ে তোলার সুযোগও তৈরি হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সময়োপযোগী এ উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সঠিকভাবে সিভি তৈরির দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

প্রতিবন্ধীদের নিয়ে জব ফেয়ার, ৫০ জনের নিশ্চিত চাকরির সুযোগ

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীরা সরাসরি সিভি জমা দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, চকাসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান/এসজেডএইচ/এএসএম