দুই গুরুত্বপূর্ণ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার। 

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়।

সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট ও কুমিল্লা জেলার প্রশাসনিক নেতৃত্বে এই পরিবর্তন কার্যকর হলো।