একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারীকে দেখতে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবনে যান সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত শবনম মুশতারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শিল্পীর জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাক্ষাৎকালে শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানমসহ শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নজরুলসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয় নজরুল পুরস্কার লাভ করেন।