কুমিল্লার বুড়িচংয়ে শিশু বলাৎকারের পর হত্যা মামলায় বিল্লাল হোসেন (৩৭) নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কুমিল্লা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশিদের ছেলে। নিহত শিশুটির বয়স ৯ বছর।

আরও পড়ুন

ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলার একটি গ্রাম থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার চারদিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

ছাত্রকে বলাৎকার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা

পরদিন বিল্লাল হোসেনসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। নিখোঁজের আগে প্রতিবেশীরা শিশুটিকে বিল্লাল হোসেনের সঙ্গে একটি দোকানে নাশতা করতে দেখেছিলেন।

এ ঘটনায় প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরবর্তীতে হত্যা মামলায় তদন্ত শুরু করা হয়। তদন্তে শিশুটিকে বলাৎকারের প্রমাণ পায় পুলিশ। এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম