মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আলমগীর সরদার (৩৫) নামের এক দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আলমগীর সরদার উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। তিনি বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে।পুলিশ জানায়, গত ১২ জুলাই ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে আলমগীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লৌহজং থানায় মামলা করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।"/
রাজনীতি
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

শেয়ার করুন







