দক্ষিণ-পূর্ব স্পেনের আলমেরিয়া প্রদেশের বেদার ও লস গায়ার্দোস এলাকায় ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এছাড়া এখনও আরও ২৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর আগে শুক্রবার ১৯ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন তীব্র তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো, চরম শুষ্ক মাটি এবং প্রবল বাতাসের ফলে বৃহস্পতিবার বিকাল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শত শত অগ্নিনির্বাপক কর্মী ও বিশেষজ্ঞ নিয়োজিত রয়েছেন। শনিবার পরিস্থিতি অনুকূলে আসার কথা রয়েছে। বিবিসি।








