২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং আরেক ইউরোপীয় পরাশক্তি বেলজিয়াম।
শেষ ষোলোর একাদশে শুধু একটি পরিবর্তন এনেছেন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। পেদ্রিকে বেঞ্চে বসিয়ে শুরুর একাদশে রেখেছেন পিএসজি তারকা ফ্যাবিয়ান রুইজকে।
অন্যদিকে বেলজিয়ামের একাদশে শেষ ষোলোর ম্যাচ থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ রুডি গার্সিয়া। লিগামেন্ট ইনজুরিতে ছিটকে গেছেন আমাদৌ ওনানা। তার জায়গায় সুযোগ পেয়েছেন কেভিন ডি ব্রুইনা। অন্যদিকে রাইট উইংয়ে লুকেবাকিয়োর জায়গায় শুরুর একাদশে কোচ রেখেছেন ম্যান সিটি তারকা জেরেমি ডকুকে।
স্পেন একাদশ
উনাই সাইমন (গোলরক্ষক), মার্ক কুকুরেয়া, পাউ কুবার্সি, আয়মেরিক লাপোর্তে, পেদ্রো পোরো, রদ্রিগো হার্নান্দেজ, ফ্যাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, মাইকেল ওয়ারজাবাল।
বেলজিয়াম একাদশ
থিবো কোর্তোয়া (গোলরক্ষক), ম্যাক্সিম ডি কুইপার, ব্র্যান্ডন ম্যাচেলে, নাথান এনগোয়, টিমোথি ক্যাস্টাগ্নে, নিকোলাস রাস্কিন, ইউরি টিয়েলেমান্স, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, জেরেমি ডকু, চার্লস ডি কেটেলারা।
আরএএইচইউএল/এমএমআর








