জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক শৃঙ্খলা সুসংহতকরণ ও অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, এনসিপির সাংগঠনিক শৃঙ্খলা সুসংহতকরণ ও অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে ‘এনসিপি কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি’ গঠন করা হলো।

কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান হলেন ড. আতিক মুজাহিদ এবং উপ-প্রধান অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহিন। সদস্যরা হলেন: মনিরা শারমিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদী, তানজিল মাহমুদ, অ্যাড. জহিরুল ইসলাম মুসা, অ্যাড. হুমায়রা নুর, ফয়সাল মাহমুদ শান্ত, শারমিন ইরা, অ্যাড. আরমান হোসাইন, অ্যাড. মনজিলা জুমা, আব্দুল্লাহ আল ফয়সাল, মাহবুব আলম, তৌহিদ হোসেন মজুমদার।