রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজের আশপাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে ফুটপাত ও সড়কে ​এ অভিযান চালানো হয়।

jagonews24

বুধবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

ধানমন্ডি লেক এলাকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

একই সঙ্গে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়।

ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় ৫টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এমএমএ/বিএ