কলম্বিয়ান সুপারস্টার শাকিরা। ২০১০ সালের ফিফা বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ থিম সং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবারও তিনিই গেয়েছেন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। এই গান এখন সোশ্যাল মিডিয়ার রিলস থেকে অনেকের মুখে মুখে।
শাকিরা শুধু তাঁর কণ্ঠের জাদু আর দুর্দান্ত নাচের মুদ্রার জন্যই স্টেজে আলো ছড়ান না; পাশাপাশি তাঁর নিখুঁত ও উজ্জ্বল ত্বকও দর্শকের নজর কাড়ে। ফলে খুব স্বাভাবিকভাবে ভক্তরা তাঁর সৌন্দর্যের রহস্য সম্পর্কে জানতে সব সময় আগ্রহী থাকেন।
মঞ্চে ওঠার আগে, এই ৪৯ বছর বয়সী কলম্বিয়ান গায়িকা একটি সহজ কিন্তু কার্যকরী রুটিনের মাধ্যমে তাঁর ত্বক প্রস্তুত করেন, যা তাঁকে ঘণ্টার পর ঘণ্টা পারফর্ম করার পরেও উজ্জ্বল দেখাতে সহায়তা করে। আর ভালো দিকটি হলো, এগুলোর বেশির ভাগ কাজই নিজে করেন।
রেড লাইট থেরাপি এবং লিম্ফ্যাটিক ড্রেনেজ
শাকিরার একটি গ্ল্যাম টিম থাকলেও তিনি তাঁর ত্বকযত্নের শুরুর কাজগুলো একাই করতে পছন্দ করেন। প্রথম ধাপের মধ্যে রয়েছে প্রদাহ কমাতে একটি রেড লাইট থেরাপি ডিভাইস ব্যবহার করা। এটি প্রদাহ কমানোর জন্য একটি লেজার বলা চলে। বিষয়টি তিনি একটি টিকটক ভিডিওতে ব্যাখ্যা করেন এবং দেখান কীভাবে মুখে এই ওয়্যারলেস গ্যাজেট ব্যবহার করেন।
এরপর তিনি লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য একটি ফেশিয়াল গুয়া শা করেন। এই কৌশল তাঁর মুখের ফোলা ভাব কমাতে এবং অতিরিক্ত তরল বের করে দিতে সাহায্য করে। তিনি বরাবরই মাল্টিটাস্কিং করেন। ভোকাল ওয়ার্ম-আপ করার সময়ও এই গুয়া শা টুল ত্বকে ব্যবহার করেন। এতে দুটো কাজই চলে সমানতালে।
ত্বক প্রস্তুত হয়ে গেলে তিনি সরাসরি মেকআপ শুরু করেন। তাঁর পছন্দের পণ্যগুলোর মধ্যে রয়েছে—
সব শেষে তিনি নিজের পারফিউম স্প্রে করে নেন। কারণ, দেবীর মতো দেখতে লাগলে চমৎকার সুগন্ধ ছড়াতে দোষ কি!
এদিকে, হেয়ারস্টাইলিস্ট তাঁর সিগনেচার ঢেউখেলানো চুলের যত্ন নেন। এই প্রক্রিয়া তিনি পুরোনো একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিওতেও শেয়ার করেছিলেন।
ট্যুর পারফরম্যান্সের জন্য শাকিরা যেভাবে ফিট থাকেন
শরীর ফিট রাখতে শাকিরা শুধু নাচের মহড়ার ওপর নির্ভর করেন না, তাঁর ফিটনেস রুটিনে শরীরের শক্তি এবং নমনীয়তা বাড়ানোর জন্য নির্দিষ্ট কয়েকটি ব্যায়াম অন্তর্ভুক্ত থাকে, যা দুই ঘণ্টার বেশি সময় ধরে একটানা পারফর্ম করার জন্য অপরিহার্য। যেমন—
ডেড লিফট: পিঠ, কোর, গ্লুটস এবং পা শক্তিশালী করার পাশাপাশি দেহভঙ্গিও উন্নত করে।
হিপ থ্রাস্টস: শরীরের নিচের অংশের শক্তি বাড়ানোর জন্য গ্লুটস, ঊরু এবং কোরকে লক্ষ্য করে করা হয় এই ব্যায়াম।
শাকিরা হাতের ব্যায়ামও করেন। এই সবকিছুর ওপরে তিনি যখনই সময় পান, ১০ মিনিটের জন্য নিজে নিজে ম্যাসাজ করে নেন। কারণ, প্রশিক্ষণের মতোই পুনরুদ্ধারও সমান গুরুত্বপূর্ণ।
মঞ্চে ওঠার আগে শাকিরার প্রস্তুতির শেষ ধাপগুলোর মধ্যে রয়েছে—
সূত্র: ওলা ডট কম








