শুরু হচ্ছে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (PMNC) ফল ২০২৬। এরই মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
দেশের প্রতিযোগিতামূলক ই-স্পোর্টসের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে থাকছে ১০ লাখ টাকার প্রাইজ পুল। পাশাপাশি, থাকছে আন্তর্জাতিক ই-স্পোর্টসে নিজেদের মেলে ধরার সুযোগ। যারা নিজেদের সেরা প্রমাণ করে শীর্ষ চারে জায়গা করে নিতে পারবে, তারা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পিএমগো (PMGO) সাউথ এশিয়া কোয়ালিফায়ারে লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখা যাবে পাবজি মোবাইলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এবারের পুরো মহাযজ্ঞের আয়োজনে সহযোগী হিসেবে কাজ করছে GOAT Esports।








