ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. রানা (১৮), জনি (৩৮), আঙ্গুরী আক্তার মনি, সাইফুল ইসলাম, শ্রাবনী আক্তার (২২), কামাল হোসেন (৪৮), ফয়সাল (২৭), সাগর (২৫), মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭), মাহমুদ (২৪), নুরুজ্জামান মিয়া (৪৫), সাইফুল ইসলাম (২৬), শাহ জালাল (৩৬), আঙ্গুরী আক্তার মনি, সাগর হোসেন ওরফে মতি (৩১), সুমন হাওলাদার ওরফে সুমন (২৯), নিলিমা চৌধুরী ওরফে বিউটি খাতুন (৪৫), নয়ন (২২), শাহ আলম (২৮), সুমন (৩৮), খাজা নোমান (২৬), লিমন (২২), রাকিব (২৪), আশিক (২২), রাসেল (৩০), আশিক (২১), আলম মিয়া (২৫), জাকারিয়া (২৫), জাবেদ ওরফে মটু (৩৪), রুবেল মিয়া (৩২), আরমান মন্ডল, রবিউল ইসলাম শুভ (২৪), কবির হোসেন (৪৭), পারভেজ (২২), শামীম (২১), সাব্বির হোসেন (২০), আ. রাজ্জাক (২২), হারুন অর রশিদ (৩০), শরিফ হোসেন, রাসেল (৩০), রিয়াজ (১৯), শুভ (২৬), আরিফ হাসান (৩৪), আরিফুল হক (২৯), নুরুল আমিন (৩৯), আল আমিন (৩০), সোহেল (১৯), আরাফাত খান সাদিক (২৪), মাইনুল ইসলাম রনি ওরফে ফয়সাল (৩৭), সাদ্দাম হোসেন (৩৭) ও কবির হোসেন (৪৫)।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৭ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি জানান, তাদের মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ৯ জন, মোহাম্মদপুর থানা ১৬ জন, আদাবর থানা ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১ জন ও হাতিরঝিল থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করে।গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমকেআর








