ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. শওকত (৩১), মো. সিফাত হাসান (১৯), রাবেয়া ওরফে ফিরোজা (৬২), মো. ওয়াহিদুজ্জামান (৪৩), মো. ফরহাদ হোসেন (২৭), মো. সোহেল (৪২), আবদুর রহমান, মো. বাছেদ মিয়া (২৪), মো. ইমন (২৬), মো. আব্দুল হক (১৮), মো. রমজান (৩৬), মো. রাব্বি (১৮), মো. বিপ্লব (১৮), রেনু বেগম (৬০), মো. সাগর মন্ডল (২২). মো. আরিফ (২৩), মো. নুর মোহাম্মদ (৩২), মো. মোস্তফা, মো. বজলু (৫০), মো. মনির হোসেন (৪২), মো. একরামুল হক (৪৮), মো. নিজাম উদ্দিন (৩৮), মো. মোতাহার হোসেন মুত্তাব্বির (৪০), মো. ইমরান (৪২), মো. সাব্বির হক (২০)।

আরও গ্রেফতার হয়েছেন, মো. রাকিব (১৮), মো. শহীদ (৪৮), মো. রিপন মিয়া (৫০), আলামিন হোসেন অনিক (২৮), মো. সজল শেখ (২৬), মো. জুয়েল (২০), আলমগীর মুন্সী (৩০), আকতার হোসেন (৪০), আফসার হোসেন জয় (৩৬), মো. আবুল হোসেন, মো. সাজু (১৮), মো. আমিরুল ইসলাম আমিনুল (২৯), মো. মামুন (৩৫), মো. নাঈম বেপারী (২৮), মো. নাঈম, মো. নাঈম বেপারী (২৭), মো. মামুন (৩২), মো. ফয়সাল (২৪), মো. ফয়সাল আহমেদ (২১), হযরত আলী হৃদয় (২১), মো. আল মামুন দাইক, মো. হৃদয় (২৫), মো. কাউছার ওরফে মিদুল (২০), মো. জাভেদ ওরফে চুন্না (৩২), মো. রাশেদ ওরফে ইয়ামিন, মো. রাজু (২১), মো. শাহাদাত (৪২), মো. শাওন (১৯), মো. শিপন (২৪), মো. সুমন (২৬), মো. মারুফ (২৪), মো. নাছির উদ্দিন (২৮), মো. আলামিন (৩৪), মো. ইকবাল হোসেন (২২), মো. খোরশেদ (২০), মো. শাহীন হাসান (৩৩), মো. সোহাগ গাজী (১৯), মো. ইমরান (২২), সুমন হোসেন (২৫) ও রবিউল ইসলাম (২২)।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ৩০ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ জন ও হাতিরঝিল থানায় রয়েছেন ১০ জন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ