উপকরণ

১.

  • ময়দা: ২ কাপ

  • ডিম: ১টি

  • ইস্ট: ২ টেবিল চামচ

  • লবণ: ১ চা–চামচ

  • চিনি: ২ টেবিল চামচ

  • তেল: ২ টেবিল চামচ

  • তরল দুধ (হালকা গরম): পরিমাণমতো

২.

  • মুরগি: চার ভাগের এক ভাগ

  • আদা ও রসুনবাটা: ১ চা–চামচ

  • সিরকা: ১ চা–চামচ

  • কাঁচা মরিচকুচি: ২ টেবিল চামচ

  • ময়দা: ১ টেবিল চামচ

  • তরল দুধ: ১ কাপ

  • গোলমরিচগুঁড়া: সিকি চা–চামচ

  • চিনি: ১ চা–চামচ

  • ডিম: ১টি

আম–নারকেলের ললির রেসিপি

প্রণালি

  • একটি বাটিতে ডিম, ইস্ট, লবণ ও চিনি আধা কাপ হালকা গরম দুধ দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  • প্রয়োজন হলে আরও দুধ দিয়ে মাখাতে হবে।

  • বানের ডো বেশি শক্ত বা বেশি নরম হবে না। তবে মোলায়েম একটা ডো হবে।

  • এবার পরিষ্কার কাগজ দিয়ে এক ঘণ্টা ঢেকে রাখতে হবে।

  • যখন ডো ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন নামিয়ে পছন্দমতো বনের লেচি কেটে নিতে হবে।

  • একটি লেচি নিয়ে রুটি বেলে এর মধ্যে চিকেন ফিলার দিয়ে চারধারে মুড়িয়ে আবার গোল বানের মতো বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১৫/২০ মিনিট আবার রেখে দিতে হবে।

  • যখন ফুলে দ্বিগুণ হবে, তখন হালকা গরম তেলে মাঝারি আঁচে বাদামি করে ভেজে পরিবেশন করুন।

তেলে ভাজা চিকেন বান
তেলে ভাজা চিকেন বান

চিকেন ফিলার

  • একটি মুরগির বুকের অংশের সঙ্গে আদা–রসুনবাটা, সিরকা, কাঁচা মরিচকুচি ও লবণ দিয়ে সেদ্ধ করে কিমা বানিয়ে নিন।

  • একটি প্যানে বাটার দিয়ে ময়দা ভাজতে হবে।

  • একটু পর পেঁয়াজ দিয়ে নাড়তে হবে।

  • পেঁয়াজ যখন চকচকে হবে, তখন মুরগির কিমা দিয়ে নেড়ে তরল দুধ দিতে হবে।

  • গোলমরিচ, চিনি ও সয়া সস দিয়ে নেড়ে ডিম ফেটে দিতে হবে।

  • যখন ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ফিলার।

এই বান ওভেনে ১৮০ ডিগ্রিতে ১২–১৫ মিনিট বেক করেও বানানো যাবে।

আমের পসেটের রেসিপি