দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোলপাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এফএসআরইউতে কারিগরি ত্রুটি / গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, অনেক স্টেশন বন্ধ

বার্তায় বলা হয়, জ্বালানি তেল ক্রেতাদের উদ্দেশে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তেলের কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী সব পেট্রোল পাম্প থেকেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তাই কোনো গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে যার যতটুকু প্রয়োজন, ততটুকুই জ্বালানি তেল সংগ্রহ করুন।

এ ছাড়া অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কিনে দেশে কোনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি না করার জন্যও সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এনএস/এমএএইচ/