নারায়ণগঞ্জের বন্দর থানা প্রাঙ্গণে রমজান (৩৮) নামের এক মাদক কারবারি শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে থানা হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।
আরও পড়ুন
মাদকের টাকা না পেয়ে দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে হত্যা
বুধবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করতে যাওয়া রমজান বন্দরের একরামপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
সংসদে বিল পাস / অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
পুলিশ জানায়, থানা প্রাঙ্গণে এসে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন রমজান। তখন তাকে বুঝিয়ে শান্ত করা হয়। এক পর্যায়ে তাকে নিজের হেফাজতে নেয় পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সহযোগী কয়েকজন মাদক কারবারির সঙ্গে কোনো এক বিষয় নিয়ে রমজানের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে তারা ওই ব্যক্তিকে মারার হুমকি দেন। তাদের শায়েস্তা করতে মূলত তিনি এ ঘটনা ঘটানোর চেষ্টা করেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম








