দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। কলেজগুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া মেডিকেল কলেজ তিনটি হলো-আর্মি মেডিকেল কলেজ, যশোর; সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ।