টানা ভারী বর্ষণে তিন পার্বত্য জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখতে কন্ট্রোল রুম চালু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন পার্বত্য জেলার বর্তমান পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

জরুরি প্রয়োজনে উপ-সচিব মোঙ্গল চন্দ্র পালের (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলামের (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগে গত পাঁচ দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের দুর্যোগে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার।

আরএমএম/এমআইএইচএস