চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজারে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা গ্রামের শাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে। সে আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত।প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরে একটি মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করতে সেটি চালিয়ে দেখছিল (ট্রায়াল) আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের কাছে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনীতি
ট্রাকের ধাক্কায় মেকানিক নিহত

শেয়ার করুন







