ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের গয়সাপাড়া গ্রামে ১৫ দিনের ব্যবধানে পঞ্চমবার এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফের মামলা হয়েছে। জানা যায়, শনিবার বিকালে ওই এলাকার এক কিশোর তাদের বাথরুমে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওসি মনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।