রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. জুয়েল মিয়া, কেরামা চাকমা, লেউমং চাকমা , লেড়াইয়া চাকমা, চামিয়া চাকমা, এস এম মশিউর রহমান, মো. জুয়েল মিয়া, মঞ্জুর মোর্শেদ রিপন চৌধুরী, ইব্রাহিম রুদ্ধ, মাসুম আহম্মেদ, মো. নুরুজ্জামান মিয়া, মো. ইমাম, মো. আ. রাজ্জাক, মো. হৃদয়, মো. আসিফ, মো. রবিন হাওলাদার, রাসেল মিয়া ও স্বাধীন।

আরও পড়ুন

পাগলা থানার নাম পরিবর্তনের সুপারিশে ক্ষোভ

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানার পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/একিউএফ