যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাহফুজুল হক, খাবার ডেলিভারির কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিহতের ব্যক্তিগত গাড়ি, ডোরড্যাশের খাবার ডেলিভারি ব্যাগ এবং ঘাতকদের ব্যবহৃত বন্দুকের গুলির দুটি খোসা আলামত হিসেবে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় পুলিশ ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে এ ঘটনায় কালো মুখোশধারী তিনজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এমআরএম