সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি এবং ঢাকা-১৯ এর সাবেক এমপি সাইফুল ইসলামের সহযোগী ও যুবলীগ নেতা ইব্রাহিম মৃধা বাবুকে মজিদপুর থেকে শুক্রবার ভোর রাতে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক নিয়ামত হোসেন যুগান্তরকে বলেন, তাকে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফুটপাতে চাঁদাবাজিসহ একধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপন ছিল। সম্প্রতি এলাকায় ফিরলে বিষয়টি পুলিশের নজরে আসে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
