বড়লেখার মুছেগুল গ্রামে ঘরে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মালেক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মালেক ওই গ্রামের আব্দুন নুরের ছেলে। বৃহস্পতিবার পানিধার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর সৎভাই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। জানা গেছে, কিশোরীর মা সৌদি আরব প্রবাসী। বাড়িতে কিশোরী ও তার অপ্রাপ্তবয়স্ক সৎ ভাই বসবাস করত। মা সরল বিশ্বাসে বিদেশ থেকে আসামি আব্দুল মালেকের কাছে সংসারের খরচের টাকা পাঠাতেন। এই সুযোগে মালেক প্রায়ই তাদের ঘরে যাতায়াত করত। ৩ এপ্রিল রাতে ভাই বাড়িতে না থাকার সুযোগে মালেক কিশোরীকে ধর্ষণ করে। পরে ২ জুলাই রাতে বাজার নিয়ে কিশোরীর ঘরে গিয়ে মালেক আবারও তাকে ধর্ষণ করে।

ওসি মো. মনিরুজ্জামান খান জানান, মামলা রুজুর পরপরই অভিযান চালিয়ে আসামি আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।